লাভ আছে, টাকা নাই! ব্যবসার এই নীরব খুনীর নাম: Cashflow Crisis

November 4, 2025 · 2 min read

দুই বন্ধুর গল্প

প্রথম বন্ধু: দোস্ত, তোর ব্যবসা তো আগুন! মাশাল্লাহ্‌। দ্বিতীয় বন্ধু: আলহামদুলিল্লাহ, টার্গেট হিউজ, লাভও জমজমাট!

এই কথোপকথনের ঠিক দুই বছর পর…

দ্বিতীয় বন্ধু: দোস্ত, খুব বিপদে আছি। কিছু লোনের ব্যবস্থা করে দিতে পারবি?

অবাক হচ্ছেন? এটাই বাস্তবতা। বাইরে থেকে “আগুন” মনে হলেও, ভেতরের সত্যটা হলো— লাভ আছে, কিন্তু টাকা নেই! সব টাকা পড়ে আছে কাস্টমারের পকেটে আর স্টকে আটকে থাকা মালামালে।


ব্যবসার আয়না: Shocking Truth

অনেক ব্যবসাই এই মারাত্মক ভুলটি করে। তারা সেলস আর প্রফিটকেই সব কিছু মনে করে, কিন্তু আসল চালিকাশক্তিকে ভুলে যায়।

  • বিক্রি (Sales) = এটা শুধু আপনার টার্নওভার, আসল চিত্র নয়।
  • লাভ (Profit) = এটা অনেক সময় শুধু কাগজের হিসাব।
  • কিন্তু Cash (নগদ টাকা) = এটাই হলো আসল জ্বালানি, যেটা আপনার ব্যবসাকে প্রতিদিন চালায়।

সহজ কথায়, Sales আর Profit হলো আপনার গাড়ির Speedometer… যা হয়তো দেখাচ্ছে আপনি খুব দ্রুত এগোচ্ছেন।

কিন্তু Cash হলো আপনার গাড়ির Fuel Tank… সেই ট্যাংক যদি খালি থাকে, তবে Speedometer-এ যতই গতি দেখাক, আপনার গাড়ি একসময় বন্ধ হতে বাধ্য।

লোন নির্ভরতা: দেউলিয়াত্বের প্রথম ধাপ

যখন হাতে ক্যাশ থাকে না, তখন ব্যবসা চালানোর জন্য অনেকেই লোনের দিকে ছোটেন। আর এই Loan-ভিত্তিক ব্যবসাই এক সময় ধীরে ধীরে গড়িয়ে পড়ে দেউলিয়াত্বের পথে।


সমাধান কোথায়?

এই নীরব খুনীর হাত থেকে ব্যবসাকে বাঁচানোর উপায় তিনটি:

১. ক্যাশফ্লো ম্যানেজমেন্ট (Cashflow Management): টাকা কখন আসছে এবং কখন যাচ্ছে, তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ২. স্মার্ট ইনভেন্টরি কন্ট্রোল (Smart Inventory Control): গুদামে যেন প্রয়োজনের অতিরিক্ত মালামাল বা টাকা আটকে না থাকে তা নিশ্চিত করা। ৩. পরিষ্কার হিসাব-নিকাশ: ব্যবসার প্রতিটি টাকার সঠিক হিসাব রাখা।


আপনার জন্য চূড়ান্ত প্রশ্ন

একটু সময় নিয়ে ভাবুন তো—

আপনার ব্যবসার লাভ কি সত্যিই আপনার ব্যাংক একাউন্টে বা পকেটে আসছে?নাকি সেই লাভ কাস্টমারের কাছে (বাকিতে) আর গুদামে (অবিক্রিত স্টকে) আটকে আছে?

মনে রাখবেন—

Huge Sales ≠ Huge Cash (বেশি বিক্রি মানেই বেশি ক্যাশ নয়)Loan Dependence = দেউলিয়াত্বের নিশ্চিত ফাঁদ

আজই আপনার ব্যবসার Health Checkup করুন। সঠিক সিদ্ধান্ত নিন এবং একজন অভিজ্ঞ Consultant বা Business Health Care Expert-এর সাথে কথা বলুন।

কারণ, আজ যদি আপনি আপনার ব্যবসার Care না করেন, আগামীকাল হয়তো আপনাকেই পরিচিত কাউকে বলতে হবে— “দোস্ত, কিছু টাকা লোনের ব্যবস্থা করে দে…”

Business Health Care প্রস্তুত আপনার ব্যবসার রিয়েল-টাইম Health Checkup-এর মাধ্যমে একটি Sustainable Growth (টেকসই প্রবৃদ্ধি) নিশ্চিত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *